অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।
রং পেন্সিল (২০০১) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রং পেন্সিল (২০০১) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সুকাই চাচার ইশকুল

একমুঠো চাল, একমুঠো চাল
একমুঠো চাল দেবে কেউ?
শুধু এক মুঠো চাল দেবে, এক মুঠো চাল
এক মুঠো চাল দেবে কেউ?

এতে মাস্টার মশাইদের মাইনে দিতে হবে
কিনতে হবে চক-পেন্সিল
দিলে এক মুঠো চাল
দিলে তৈরি হবে সুকাই চাচার ইশকুল

ডানকুনির কাছে কাপাংশাড়িয়ার গ্রামে
৮০ বছরের যুবক
নীলচে সবুজ লুঙ্গিটা তার
ময়লা ছেঁড়া সাদা শার্ট


ঘুরে ঘুরে মরে ভিক্ষা করে
ঘরে ঘরে, রাস্তায়
কবে এক মুঠো চাল দিয়ে তৈরি হবে
তার স্বপ্নের ইশকুল এক

সুকাই চাচা করেনি লেখাপড়া কোনোদিন

একমুঠো চাল করে তিন হপ্তায়
১০৮ কেজি চাল
বেচে বাজারে গাঁথনি শুরু করে সে
ইশকুল বাড়ির দেওয়াল
আরো অনেক টাকা চাই, প্রায় এক লাখ
তবু ছাড়বে না চাচা যে হাল
সারাজীবন ধরে ইশকুলের জন্য
ভিক্ষে করে যাবে চাল
ইশকুলে ক্লাস বসে রোজ সকালে
আসে ১২৫ ছেলে-মেয়ে
তারা বাংলা শেখে, তারা উর্দু শেখে
শেখার আনন্দে শেখে
আছে মাস্টার মশাই, তারা মাইনেও পায়
ওই চাল বেচার টাকা থেকে
এখন সবাই মিলে দেখে স্বপ্ন সবাই
কাপাংশাড়িয়ার গ্রামে

সুকাই চাচা করেনি লেখাপড়া কোনোদিন
এটা সত্যি কথা গিয়ে হুগলি জেলায় দেখে নিন

রুবিনা রুপারেল

আসছি আমি রুবিনা
ভয় নেই কোনো আর
মানবো না আর শাসন
তোমার বাবা মা'র,
দরজা ভেঙে দিয়ে
তোমায় নিয়ে পালিয়ে
কাটাবো আজ সারাটা বিকেল

আগে অ্যাকোয়া জাভা
তারপর সিনেমা
চাইলে চিড়িয়াখানা
চাইলে নিকোপার্ক,
যত ইচ্ছে পিজ্জা
যত ইচ্ছে পেপসি
বেশি খিদে পেলে গ্র্যান্ড হোটেল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল

আমার ক্লাস সেভেনের
জানলা পেরিয়ে
তুমি বসে বসে
ক্লাস ইলেভেনে,
কি যে হিজিবিজি
লিখে যাও সারাদিন
খেয়াল থাকেনা ছুটির বেল.
তোমার জন্য মনটা আমার
করে যে কেমন
একা একা বসে তুমি
টিফিন খাও যখন,
চলো যাই চলে এই
শহরটাকে ফেলে
চলো যাই ধরি তুফান মেল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল

কিন্তু ঘরের দরজা
বন্ধ করে মা
ঘন্টা খানেক হলো
গ্যাছে যে বাজার,
সারা বিকেলটা
এই বন্দী থাকতে হবে
অ্যালজেবরাতে করেছি যে ফেল,
ঘরের দরজা বন্ধ হলেও
মনটা যে খোলা
চোখটা বুঝে ফেললে
কেউ আটকাতে পারবেনা,
মনে মনে তাই চলো
পালিয়ে চলে যাই
ইস্তাম্বুল কিংবা ইজরায়েল

বিনা বিনা বিনা বিনা
রু বিনা বিনা বিনা বিনা
যাবে কি যাবে না
রুবিনা রুপারেল




রং পেনসিল

ছিল সবুজ রঙের আকাশ আমার এক
ছিল হলুদ রঙের কত গাঙচিল
ছিল নীল রঙের কোকিল, লাল রঙের কাক
গেল কোথায়, গেল কোথায় পেনসিল
রং পেনসিল


ছিল হিজিবিজি আঁকার একটা খাতা
ছিল পালিয়ে যাবার রাস্তা পাতায় পাতায়
খুলে যেত মনের মাথার যাবতীয় খিল
আমার ছেলেবেলার রং পেনসিল


আজ সবই ক্রমশই ঘোলাটে
আজ যায় না দেওয়া ইচ্ছে মতো রঙ
আমার সত্যি কথার যন্ত্রণার জগতে
নেই মিথ্যে তুলে দেবার পেনসিল
রং পেনসিল


তবু যখন হয়ে যাবে সব শাদা
শাদা চাদর, সাদা ফুল, সাদা খই
তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়ায়
জানি আছে কারও হাতে রং পেনসিল

খাতা পেন্সিল

নেই খাতা পেন্সিল
নেই ইশ্কুলে যাওয়া নেই
নেই পাশ ফেল
তবু নাকে মুখে কালি আছে
সকাল বিকেল
আছে ডিজেলের ধুয়া
আছে মবিলের তেল।


যার আছে পেন্সিল
ইশ্কুলে যায়
লেখা, লেখা, লেখা পড়া করে যারা
গাড়ি ঘোড়া চড়ে যায়
আমার নেই পেন্সিল
গাড়ি জুটবেনা তাই
অন্যের গাড়ি ঘোড়া
তাই সারাতে হয়


গ্যারেজেতে গাড়ি আছে
সারি সারি থাক থাক
নিয়ম যেমন আছে
আছে নিয়মের ফাঁক
পেন্সিল না থেকেও
গাড়ি ঘোড়া চড়া যায়
শম্বুর গ্যারেজে এসে
দেখে যাও ভাই।


গ্যারেজেতে বাইক আছে
আছে বাইকের তেল
করছে কী করছে না
বাইকের ব্রেক ফেইল
বাইকের চাবি আছে
চল মারি চক্কর
কেউ, কেউ ধরা পড়বে না
কেউ যাবে নাতো জেল।


ডাক নাম সুলোয়া
ভাল নাম সুলেমান
নেই কোন পদবী
আছে শুধু সুলেমান
আছে, মেঘ আছে আকাশে
নেই জামার বোতাম
চল, চল যাই ঘুরে আসি
কিরিটি শ্মশাণ।


চুলে হাওয়া লাগলেই
খুলে যায় মন
সরে সরে যায় রাস্তা
সরে সরে লোকজন
বদলায় বিকেলটা
কিছুক্ষণ
বদলায় কপালটা
বদলায় জীবন।




জয়িতা

একটা সবুজ রঙের সেলোয়ার - জয়িতা
একটা কোন মতে টিকে থাকা সংসার - জয়িতা
একটা নড়বড়ে সিড়ি বেয়ে তিনখানা ঘর - জয়িতা
ডাক্তার লেন একশ চার


বাবা তার পেনশন নিয়ে ঘরে পঙ্গু - জয়িতা
মা তার হারিয়ে গেছে আকাশে - জয়িতা
ছোট ভাই নেক আছে অভিনেতা হবে - জয়িতা
ডাক্তার লেন একশ চার
তাই বয়সের সাথে সাথে বাড়ছে দায়িত্ব - জয়িতা
পড়তে বসেনা সে আর তার জানালায়
স্কুল থেকে নাম কাটা গেছে গত মাসে - জয়িতা
এখন সে সুরচিত রান্না করতে যায়
ইংরেজীতে পেত একশতে তিরাশি - জয়িতা
জ্যামিতিতে ছিল তার ঊনআশি - জয়িতা
তাই মাঝে মাঝে রাত্রিরে কান্না পেয়ে যায় - জয়িতা
ডাক্তার লেন একশ চার


রোজ সাত-সকালে উঠে কাজে চলে যেতে হয় - জয়িতা
সবুজ রঙের সেলোয়ার ছেড়া চটি পায়
ষোল বছরে সে স্বাবলম্বী - জয়িতা
ডাক্তার লেন একশ চার
আমি উল্ঠো দিকের জানালায় বসে - জয়িতা
সঙ্গী আমার একটা গীটার - জয়িতা
কখন যে মনে মনে চেয়েছি তোমাকে - জয়িতা
কখন যে গেয়ে ফলি আরও একটা গান
ডাক্তার লেন একশ চার
জয়ি জয়ি জয়িতা
ডাক্তার লেন একশ চার
জয়ি জয়ি জয়িতা আমার

দার্জিলিং এর রাস্তায়

ভেঁজা ভেঁজা কুয়াশায় রেলিং খাদের ধারে
ছোট্ট ছেলের দল লাল সুয়েটার গায়
ইশকুল ব্যাগ নিয়ে ইশকুলে যাবে না
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়।


হঠাৎ কুয়াশা, হঠাৎ কাঞ্চনজংগা
ডাকছে তাদের আয় ছুটে আয়
সহজেই খাদ বেয়ে নেমে যাওয়া যাচ্ছে
আজ কেটে যাবে সারা দিন দার্জিলিং এর রাস্তায়।


ছুটে গিয়ে উঠে পড়া যাচ্ছে রেলগাড়ি
ঝুলে ঝুলে চলে যাওয়া যাচ্ছে বাদাসিয়া
পাহাড়ি ঝর্ণাটা ঘিরে লুকোচুরি
হঠাৎ বৃষ্টি ভিঁজে যায় লাল সুয়েটার।


সারি সারি পাইন গাছের শুকনো পাতা
আছে একটা কাঠি আর একটা ভিঁজে দেশলাই
ছিড়ে নিয়ে দুটো অংকের খাতার পাতা
জ্বলবে আগুন, ঠিকই জ্বলবে ভাই।


লাল সুয়েটার স্যাঁতসেঁতে রয়ে যাবে গায়ে
ব্যাগের ভিতর স্যাঁতসেঁতে বই খাতা
তবু মনের ভিতরে ঝলমলে রোদ্দুর নিয়ে
আজ কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়।


গায়ের সুয়েটার শুকিয়ে যাবে গায়ে
জ্বর এসে যাবে ঠিক ভোর বেলায়
আরও একদিন ইশকুল যেতে হবেনা
কেটে যাবে দিনটা দার্জিলিং এর রাস্তায়
আরও এক দিন সেই দার্জিলিং এর রাস্তায়।

ছোট বাক্স


এই গানটি আমার লেখা নয়। এটি বিশ্ব বিখ্যাত গীতিকার এবং গায়ক পীট সিগারের একটি গান থেকে অনুপ্রাণিত। নিজের মত করে রুপান্তরটা খুব একটা জুতসই হয়নি, কিন্তু মূল গানটা এতই ভাল লাগে সাহস করে গেয়ে ফেললাম।


ছোট বাক্স, ছোট বাক্স
কত বাক্সের এই শহরে
কত স্বপ্ন, কত হতাশা
ছোট বাক্সের ভিতরে।
ছোট ছোট মন
বড় হয়ে যায়
ছোটদের জন্ম দিয়ে যায়,
যারা বড় হয়ে ঢুকে পড়ে
সেই একই বাক্সের ভিতরে।
কেউ ডাক্তার, কেউ মাষ্টার
কেউ করেনা কোন রোজগার,
কিন্তু সবই একই বাক্স
সবই একই রকমের।


ছোট বাক্স, কত বাক্স
ছোট বাক্সের এই দুনিয়ায়
কত তোড়জোড়, কত আয়োজন
ছোট বাক্সের ভিতরে।
কেউ আমেরিকা, কেউ পাকিস্তান
কেউ ভারত, উজবেকিস্তান
কিন্তু সবই একই বাক্স
আরেকটা বাক্সের ভিতরে,
কোনটা হলদে, কোনটা খয়েরী
কোনটা সবুজ, কোনটা বেগুনি
কিন্তু সবই একই বাক্স
সবই এক রকমের।


বড়দের ব্যাপার

ক্রমশ হচ্ছো তুমি বড়
একটু একটু করে রোজ,
ক্রমশ হচ্ছো সরবর
অংক, ইতিহাস ভুগোল।
মোজাটা ছোটখাট হলেও
জগতটা ছোটখাট নয়,
তোমার লেখা-পড়ার বাইরে
রোজ কত কিছু হয়।
তুমি জানছো সব কিছুই
জানচ্ছে বাবা-মা, টিভি,
এখন প্রশ্ন হলো একটাই
তোমার নিজের মতটা কী।
তোমার মতামত জরুরী
হোক তা বড়দের ব্যাপার,
কারণ তুমিও হচ্ছো বড়ো
জগতটা ক্রমশ তোমার।