অ্যালবাম

জেরেমির বেহালা

চুপিচুপি রাত নেমে এলে পরে ভাঙা জানলার সাঁড়শিটা খুলে যায় 
কালিঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেটে চলে খালি পায় 
মাঝেমাঝে লোডেশেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা 
পাড়া পড়শিরা সব্বাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত, নাকি প্রেত 
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত,কে জানে কেন কিসের আক্ষেপ 
তাই মাঝেমাঝে লোডেশেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টার 
লা লা লা লা..........

একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষী আড্ডা 
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোড়া সোনাটা 
হারানো সে সুর শুনতে চাইলে, বাজাতে চাইলে মনের বেহালাটা 
চলে এসো তুমি রডেন্স স্ট্রিটের কালিঝুলি মাখা পোড়ো বাড়িটায় 
লা লা লা লা........... 

লোভী প্রমোটার হাসফাঁস করে পায়নি খুঁজে বাড়িটার দলিল 
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্টগেজ অসহায় উকিল 
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা 
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে 
তবু সাহস করেনি কেউ এখনও গেট টপকাতে লোডশেডিং হলে 
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরেমির বেহালা
লা লা লা লা...........

কে জানে কবে ভেঙ্গে দিয়ে এই রঙ্গীন শার্সি পুরনো কড়িকাঠ
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরনো কলকাতা
অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরেমির বেহালা
লা লা লা লা...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন